সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
বিশেষ প্রতিবেদন

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫৭

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১ মার্চ) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৫৭৪৩ পিস ইয়াবা, ৫৫৯ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন, ৯৮ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা ও ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

এই সম্পর্কিত আরো