রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
অর্থ-বাণিজ্য

দেশে পর্যাপ্ত ডিম আছে, আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশে পর্যাপ্ত ডিম আছে, ডিম আমদানির কোন প্রয়োজন নেই। দেশে যে ডিম আছে তা সঠিক ব্যবস্থাপনা করলে আর ডিম আমদানি করতে হবে না বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার (১৩ আগস্ট) সচিবালয়ে ব্যবসায়িদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, খুচরা পর্যায় প্রতিটি ডিম ১২ টাকার মধ্যে বিক্রি হলে তা যৌক্তিক। কেউ ডিমের দাম অস্বাভাবিক বাড়ালে ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবস্থা নেবে।

আমদানি করে দাম কমানোর কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব বিষয়। তবে দেশে যে ডিমের উৎপাদন তাতে সঠিক ব্যবস্থায় বিন্যাস হলে আমদানির কোন প্রয়োজন নেই।

মন্ত্রী বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্ভেতে দেখা গেছে উৎপাদন পর্যায়ে সাড়ে ১০ থেকে ১১ টাকা পর্যন্ত খরচ। তাই ১২ টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হওয়া যৌক্তিক… এর বেশি হলে ভোক্তা অধিকার আইনের আওতায় তা অধিদপ্তর ব্যবস্থা নেবে।

সর্বশেষ পাওয়া সংবাদ