রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
বিনোদন

৬ সিনেমা নির্মাণের ঘোষণা ড. মাহফুজুর রহমানের

বিনোদন ডেস্ক : আগামী ঈদুল ফিতরের আগে আমরা ৬টি সিনেমা নির্মাণ করার ঘোষণা দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘আমরা এই যুগের সঙ্গে তাল মেলাতে চাই। অবস্থার পরিবর্তন করতে চাই। চলচ্চিত্রের অবস্থা আগের মতো ফিরিয়ে আনতে চাই। এজন্য সিদ্ধান্ত নিয়েছি, ঈদুল ফিতরের আগে আমরা ৬টি সিনেমা নির্মাণ করার। এ জন্য পরিচালক সমিতির সাথে আজ চুক্তিবদ্ধ হয়েছি।

শনিবার (১২ আগস্ট) দুপুরে বিএফডিসির ৮ নং ফ্লোরে ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’র সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘এর আগে আমি যতগুলো সিনেমা বানিয়েছি বেশিরভাগ সুপারহিট হয়েছে। “প্রাণের চেয়ে প্রিয়”, “বিদ্রোহ চারিদিকে”, “ভালোবাসি তোমাকে”, “সাবধান” তার মধ্যে অন্যতম। এরপর সিনেমায় ধস নামা শুরু হয়। ভালো সিনেমা হওয়ার পরও দেখা যায় সিনেমা হলে লোক হয় না। তবে গত ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তাতে বোঝা যাচ্ছে চলচ্চিত্রের অবস্থা আবার ফিরবে।’

ড. মাহফুজুর রহমান আরো বলেন, ‘একটা সময় ছিল যখন ২৪ ঘণ্টা এফডিসিতে লোকসমাগম হতো। সব সময় শিল্পীদের পদচারণে মুখর ছিল এই প্রাঙ্গণ। কিন্তু এখন এখানে ভূতুড়ে একটা পরিবেশ। কাজ না থাকায় কত লোক যে বেকার হয়ে গেছে তার হিসাব নেই।

এদিকে, চলচ্চিত্র সংশ্লিষ্টদের সেরা কাজের জন্য প্রথমবারের মতো পুরস্কার দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আজীবন সম্মাননাসহ মোট ২১টি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হবে। এ নিয়ে শনিবার এটিএন বাংলার সঙ্গে পরিচালক সমিতির এক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে কাজী হায়াৎ বলেন, ‘এর আগে আমি যখন পরিচালক সমিতির নির্বাহী কমিটির সদস্য ছিলাম তখন একবার উদ্যোগ নিয়েছিলাম এ ধরনের পুরস্কার আয়োজনের। কিন্তু নানা কারণে অনুষ্ঠানটি করা হয়নি। আমি এটিএন বাংলার চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের আহ্বানে সাড়া দেওয়ায় জন্য।’

সমিতির মহাসচিব শাহীন সুমন জানান, আগামী ২৮ অক্টোবরে প্রদান করা হবে ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’। আর ২৪ আগস্টের মধ্যে পরিচালক সমিতিতে সিনেমাগুলোর নাম জমা দেওয়ার আহ্বান জানানও তিনি।

চিত্রনায়ক সাইমন সাদিক ও ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন কবির টুটুল, পরিচালক শাহ আলম কিরন, জাকির হোসেন রাজু, মনতাজুর রহমান আকবর, অভিনয়শিল্পী সোহেল রানা, অরুণা বিশ্বাস, রোজিনা, নিরবসহ আরো অনেকে।

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গের আদালতে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘হুব্বা’র টিজারেই ‘গ্যাংস্টার’ রূপে বাজিমাত মোশাররফ করিমের

সর্বশেষ পাওয়া সংবাদ