সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
স্বাস্থ্য-লাইফস্টাইল

বিশ্বে প্রথম নাকে দেওয়ার করোনা ভ্যাকসিন আনল ভারত

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বে প্রথম নাকে দেয়ার করোনা ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ বাজারে এনেছে ভারত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং এই ভ্যাকসিনের উদ্বোধন করেছেন।

ভারত বায়োটেকের তৈরি করোনার নাকে দেয়া টিকা ‘ইনকোভ্যাক’ ভারতে সরকারি হাসপাতালে ডোজপ্রতি ৩২৫ রুপিতে এবং বেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে পাওয়া যাবে। তবে বেসরকারি হাসপাতালে ট্যাক্সসহ হাজার রুপি গুনতে হবে প্রতিডোজ ইনকোভ্যাক নিতে হলে।

ভারতের ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) জানিয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এ টিকা নিতে পারবেন। ইনকোভ্যাক টিকার দুটি ডোজ কোভিডের বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যাবে। দুই নাসারন্ধ্রে চার ফোঁটা করে মোট আট ফোঁটায় এক ডোজ পূর্ণ হবে। সেক্ষেত্রে এই আট ফোঁটার দাম পড়বে জিএসটিসহ ১০০০ রুপি। নাকের টিকার একেকটি ভায়াল থেকে দুজনকে দেয়া যাবে।

গত বছরের ডিসেম্বরে প্রাথমিক দুই ডোজ করোনা টিকা যারা নিয়েছেন, তারা বুস্টার ডোজ হিসেবে ‘ইনকোভ্যাক’ নিতে পারবেন বলে অনুমোদন দেয় দেশটির সরকার।

এর আগে, সিডিএসসিও ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য জরুরি পরিস্থিতিতে নাকে দেয়ার ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ ব্যবহারের অনুমোদন দেয়।

ফ্লু-জেন কোম্পানির তৈরি ফ্লু ভ্যাকসিন ক্যানডিডেট এমটুএসআরকে ব্যবহার করেই এই ন্যাজাল ভ্যাকসিন তৈরি করছে ভারত বায়োটেক। গবেষকরা বলছেন, রেবিস ভাইরাসকে নিষ্ক্রিয় করেও ভ্যাকসিন ক্যানডিডেট তৈরি করা হয়েছে।

সূত্র-এনডিটিভি।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা