বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
শিরোনাম
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : - যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’ যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: - আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: - ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি প্রকাশ
ফটো গ্যালারী

৩৩ বছর পর টাইসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

স্পোর্টস ডেস্ক : বিখ্যাত মার্কিন বক্সার মাইক টাইসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক মহিলা। তাও আবার ৩৩ বছর পরে! নব্বইয়ের দশকের শুরুতে একটি নাইট ক্লাবে টাইসন নাকি সেই মহিলাকে ধর্ষণ করেছিলেন। এমনই মারাত্মক অভিযোগ করেছেন সেই মার্কিন মহিলা। সেই মহিলার আরও দাবি, ধর্ষণের সেই ঘটনার পর শারীরিক এবং মনসিকভাবে তাঁর ক্ষতি হয়েছে। এবং দীর্ঘদিন ধরে এই কষ্ট সহ্য করতে হয়েছে।

অভিযোগকারী নারীর দাবি, তিনি টাইসনের গাড়িতে উঠেছিলেন। তারপরেই টাইসন জোর করে তাঁর শরীরে আপত্তিকরভাবে হাত দেন এবং তাঁকে চুম্বন করার চেষ্টা করেছিলেন। তাঁর মতে, “আমি বারবার টাইসনকে আটকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু টাইসনের শারীরিক শক্তির কাছে আমি হেরে গিয়েছিলাম। তারপর আমার প্যান্ট খুলে ধর্ষণ করে।”

সেই মহিলার আইনজীবী ড্যারেন সিলবার্গ বলেন, “আমি শুধু নারীর কথায় বিশ্বাস করিনি। অনুসন্ধান করে দেখেছি যে, তাঁর অভিযোগের মধ্যে সত্যতা আছে।”

অভিযোগকারী মহিলা অবশ্য তাঁর পরিচয় সামনে আনতে রাজি নন। বক্সিং রিং থেকে বাইরের জগত, টাইসন সবসময় বিতর্কের কেন্দ্রে থেকেছেন। তবে এই বিতর্কিত ইস্যু নিয়ে ৫৬ বছরের টাইসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি। টাইসন ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চ্যাম্পিয়ন হয়েছেন। তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রবিন গিভেন্সের সঙ্গে আশির দশকের শেষের দিকে বিবাহবিচ্ছেদ হয়েছিল। সেই সময় রবিন গিভেন্স অভিযোগ করেছিলেন যে টাইসন তাঁর উপর শারীরিক নির্যাতন করতেন।

আরও পড়ুন:

অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস ফাইনালে সানিয়া মির্জা-বোপান্না

ম্যাচ জিতেও সেমিতে উঠতে পারলো না বাংলাদেশ

রেকর্ড গড়ে ৫০০ উইকেটের ক্লাবে রশিদ

এই সম্পর্কিত আরো

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি প্রকাশ