বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
কর্পোরেট

মোশতাক চৌধুরী ডিবিএইচের চেয়ারম্যান

পুঁজিবাজার ডেস্ক: ড. মোশতাক চৌধুরী ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোম্পানির পরিচালনা পর্ষদের ১৪৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. চৌধুরী বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাকের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেইলম্যান স্কুল অফ পাবলিক হেলথের জনসংখ্যা এবং পারিবারিক স্বাস্থ্যের অধ্যাপক। ২০০৯-১২ সাল পর্যন্ত তিনি রকফেলার ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ম্যাকআর্থার ফেলো হিসেবেও কর্মরত ছিলেন।

সাম্প্রতিক সময়ে, তিনি ভিজিটিং স্কলার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার নটরডেম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথের প্রতিষ্ঠাতা ডিন ছিলেন। ড. চৌধুরী লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন।

ড. চৌধুরী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কর্তৃক প্রতিষ্ঠিত শিশু স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য বিষয়ক ‘জাতিসংঘ মিলেনিয়াম টাস্ক ফোর্সের’ সমন্বয়কারী ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির ম্যারিয়ট বিজনেস স্কুল থেকে ‘ইনোভেটর অফ দ্য ইয়ার ২০০৬’ পুরস্কারের সহ-প্রাপক এবং ২০১৭ সালে, তিনি শিকাগো-ভিত্তিক রোনাল্ড ম্যাকডোনাল্ড হাউস চ্যারিটি থেকে ‘মেডিকেল এক্সিলেন্স’ পুরস্কার পেয়েছেন। ড. চৌধুরী পিয়ার-রিভিউ করা আন্তর্জাতিক জার্নালে ১৫০ টিরও বেশি নিবন্ধ প্রকাশ করেছেন এবং ইউনিভার্সিটি প্রেস লিমিটেড প্রদত্ত ‘বেস্ট ইমপ্যাক্টফুল বুক’ পুরস্কার অর্জন করেছেন। সম্প্রতি প্রথমা থেকে তাঁর জীবনী ‘আমার ব্র্যাক জীবন’ প্রকাশিত হয়েছে।

ড. চৌধুরী শিক্ষা ও স্বাস্থ্যের উপর সুশীল সমাজের দুটি নজরদারি সংস্থা ‘বাংলাদেশ এডুকেশন ওয়াচ’ এবং ‘বাংলাদেশ হেলথ ওয়াচের’ একজন প্রতিষ্ঠাতা। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), সোশ্যাল মার্কেটিং কোম্পানি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ (এমএসএইচ) সহ বিভিন্ন সংস্থা এবং উদ্যোগের বোর্ড এবং কমিটিতে যুক্ত রয়েছেন।

তিনি ফেব্রুয়ারি ২০১৫ থেকে ডিবিএইচ এর একজন ব্র্যাক মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ