বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫: - ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সূচকের  উত্থানে লেনদেন শেষ ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি: - ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক ভাড়া বাসায় মদের কারবার, বিদেশি মদসহ গ্রেপ্তার ১
খেলাধূলা

টি-টোয়েন্টি বিশ্ব কাপের শুভেচ্ছা দূত হলেন যুবরাজ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল ও জ্যামাইকান স্প্রিন্টার আটবার অলিম্পিক স্বর্ণজয়ী কিংবদন্তি উসাইন বোল্টের পর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের নাম ঘোষনা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্ব কাপের শুভেচ্ছা দূত হতে পেয়ে রোমাঞ্চিত ভারতের বিশ্বকাপজয়ী সদস্য যুবরাজ।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। ঐ আসরে গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ৫৮ রানের ইনিংস খেলার পথে প্রতিপক্ষের পেসার স্ট্রয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাকান যুবরাজ। ইনিংসে ১২ বলে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি।

বিশ্বকাপের শুভেচ্ছা দূত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে এক ওভারে ছয় ছক্কা মারার স্মৃতি তুলে ধরেন যুবরাজ। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার জীবনে কিছু সুখ স্মৃতি আছে। এরমধ্যে এক ওভারে ছয়টি ছক্কা মারার ঘটনাও রয়েছে। আগামী আসরের অংশ হতে পেরে খুবই রোমাঞ্চিত।’

যুক্তরাষ্ট্র প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হলেও, দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ইভেন্ট আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। এ ব্যাপারে যুবরাজ বলেন, ‘ক্রিকেট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ দারুন এক জায়গা। সেখানকার দর্শকরা মাঠে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে সম্পূর্ণ আলাদা আবহ তৈরি করে। যুক্তরাষ্ট্র ক্রিকেটেরও প্রসার হচ্ছে এবং আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসারের অংশ হতে পেরে উচ্ছ্বসিত।’

আগামী ৯ জুুন নিউ ইয়র্কে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সারা বিশে^র মত ঐ ম্যাচের জন্য মুখিয়ে আছেন যুবরাজও।

তিনি বলেন, ‘নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচটি এ বছর বিশ্বের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি হতে চলেছে। বিশ্বের সেরা খেলোয়াড়দের নতুন একটি স্টেডিয়ামে খেলার অংশ হওয়াটা বিশেষ কিছু।’

আরও পড়ুন:

অবিশ্বাস্য পাঞ্জাব-কলকাতা ম্যাচে যত রেকর্ড

মুশফিকের আউট নিয়ে বিতর্ক, স্ট্যাটাসে নিজেই লিখলেন ‘মাশা আল্লাহ’

নারাইন জানালেন, জাতীয় দলে ফেরার দরজা বন্ধ!

এই সম্পর্কিত আরো

এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল

ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫: ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

সূচকের  উত্থানে লেনদেন শেষ

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি: ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

ভাড়া বাসায় মদের কারবার, বিদেশি মদসহ গ্রেপ্তার ১