রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
advertisement
জাতীয়

৩২তম এশিয়া প্যাসিফিক ও স্কাউট জাম্বুরির আনুষ্ঠানিক উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের মৌচাকে ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি-২০২৩ শুরু হয়েছে। “সাবাস – শক্তির ফোয়ারা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ জানুয়ারি শুরু হওয়া ৯ দিনব্যাপী এ জাম্বুরী শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে বঙ্গবন্ধু মূল এরিনায় জাম্বুরীর জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় । উদ্বোধনকে ঘিরে বঙ্গবন্ধু মূল এরিনার চারদিকে থাকবে নিচ্ছিদ্র ও কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানসহ স্কাউটস এর উর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বেসরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সারা দেশের সাড়ে ৯১৬টি স্কাউট ইউনিটের প্রায় ৮ সহস্রাধিক স্কাউট, স্কাউটার, কর্মকর্তা, আইএসটি রোভার সদস্য, ইউনিট লিডার, কর্মকর্তা এবং বিভিন্ন দেশ হতে আগত স্কাউটারসহ ১১ হাজার জন এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।

গত ১৯ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রায় ১৮১ একর জায়গায় ওই ক্যাম্পে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আগত স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেছেন। এতে দেশী বিদেশিদের সংমিশ্রণে আদান-প্রদান হবে বিশ্ব ভাতৃত্ব বোধ এবং একে অপরের কাছে নিজস্ব দেশীয় সংস্কৃতি ও কৃষ্টি কালচার তুলে ধরবেন। যা আমাদের দেশের জন্য ঐতিহাসিক স্কাউট জাম্বুরি হিসেবে পরিচিতি লাভ করবে এবং অংশগ্রহণ কারীদের বাস্তবিক জীবনে ইতিবাচক ভূমিকা পালন করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ