বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান নড়াইলে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ নোয়াখালীতে ট্রাক্টর চাপায় ব্যবসায়ীর মৃত্যু শহিদ আবু সাঈদ হত্যা: - ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা বিডি ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
ধর্ম ও জীবন

বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার (২০ জানুয়ারি) আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এই নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পাঁচজন মুসল্লির মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান (৪৮), গাইবান্ধার আব্দুল হামিদ মণ্ডল (৫৫), অপরজন ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত ৩টায় বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলামের (৭৫) মৃত্যু হয়।

মোহাম্মদ সায়েম বলেন, শুক্রবার এশার নামাজের সময় জিকির করছিলেন ইজতেমায় যোগ দিতে আসা ঢাকার কদমতলী থানার আব্দুল হান্নান, হঠাৎ অচেতন হয়ে মারা যান তিনি। এরপর রাত ১১টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গুলিস্তানের বোরহান।

এর আগে, ইজতেমার প্রথম পর্বে ৭ মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন নরসিংদীর মনোহরদী থানার মাসিমপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবি, চট্টগ্রামের রাউজান থানা সদরের আবদুর রশিদের ছেলে আবদুর রাজ্জাক, খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মুফাজ্জল হোসেন খান, গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব, সিলেটের নুরুল হক, মুন্সীগঞ্জের আক্কাস আলী এবং ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে আনিসুর রহমান।

তাবলিগ জামাতের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই ভাগে। প্রথম পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা পালন করেন ১৩ থেকে ১৫ জানুয়ারি। শুক্রবার (২০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। এই ইজতেমা চলবে আগামী রোববার (২২ জানুয়ারি) পর্যন্ত।

এই সম্পর্কিত আরো

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান

নড়াইলে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

নোয়াখালীতে ট্রাক্টর চাপায় ব্যবসায়ীর মৃত্যু

শহিদ আবু সাঈদ হত্যা: ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা

বিডি ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা