রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বেনাপোল বন্দর দিয়ে ইলিশ আমদানি - ৫০০ টাকার ইলিশ বাজারে ১৪০০ থেকে ১৮০০ টাকা! আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট আবেদন করবেন যেভাবে - ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু আইসিএসবিতে “প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের আবেদন ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

কবি আনজানা ডালিয়ার তিনটি কবিতা

কবিতা ১

কষ্টগুলো খুব দুষ্টু হয়েছে

কষ্টগুলো আমার খুব দুষ্টু হয়েছে
ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে।
কখনও তুলোমেঘ হয়ে ডানা মেলে,
বৃষ্টি কণা ঝিরিঝিরি হয়ে হাত ভেজায়।
কখনওবা সেই শিউলি তলায়
জোড়া রাজহংসের সাথে লুকোচুরি।
আবার ছুটে দ্বাদশীর চাঁদকে সাক্ষী রেখে
যৌনতার আলিঙ্গনে সুখে আত্মহারা হতে।
কখনও উত্তাল সাগরে বাউন্ডুলেপনা
চোখ ইশারা,খুনসুটি।
কখনওবা ক্ষ্যাপা স্প্রীটবোটের মাঝির
চোখ ফাঁকি দিয়ে টুক করে চুমু খাওয়া।
আমার কষ্টগুলো খুব দুষ্টু হয়ে উঠেছে।
তোমার কাছে সালিশী দিলাম
কষ্টগুলোকে শাসন করো।

কবিতা ২
করুনা করোনা, ফিরে যাও

আমি কবি নই,আমার আশ্রয়দাতা কবি
তিনি হৃদয়ের সব অনুরাগ দিয়ে
মাথা দিয়ে, মেধা দিয়ে
প্রেমিক যুগলের অমর কীর্তির গাঁথা
লিখেছেন অমর ভাষায়।

আমি কবি নই,আমায় প্রেমদাতা কবি
অনেক যত্নে গড়েছেন, গেঁথেছেন
আবার ভেঙেছেন
স্বর্ণমুদ্রার রসালো ভারে,
আমার হৃদয় তাঁর চেয়ে ভারী হয়ে আছে
দুঃখে, বেদনায়,অভিমানে,অপমানে-
প্রেমের মৃত্যুতে।

তোমরা ফিরে যাও
তোমাদের চায়না আমার প্রেম,
এই কবিতার মঞ্চ চায়না তোমাকে,
উন্মুখ তরুণ কবি শুনবেনা সুরেলা কন্ঠ,
লজ্জাবতী ছায়াকে ঢাকে ওড়নায়।
অভিমানি মুখটা হাসি লুকাবে
চোখের জল ঝর্ণার আগে ঝরবে।
করুনা করোনা।
ফিরে যাও।

কবিতা ৩
কথিত জীবনের সমাপ্তি

মৃত্যুকে প্রতিদিন এতো কাছ থেকে দেখা হয়
মৃত্যু নামের কোন আতঙ্ক আমার পড়শি হবেনা
মৃত্যুকে আমি ডান থেকে দেখি
বাম থেকে দেখি,
সর্বোপরি চতুর্দিক থেকে দেখি।
জীবনের রুটিনে দেখছি প্রতিখনে
কত রূপে মৃত্যু আসছে আমাদের কাছে।
আসুক ,হারবোনা তার কাছে
মুত্যুকে পাশে বসিয়ে আমি সমুদ্রস্নানে যাবো
মুত্যুকে দাড় করিয়ে রেখে পাহাড় চুড়ার উঠোনে একটু জিরিয়ে নিবো।
তারপর হাসি মুখে বরণ করবো
মৃত্যু নামের কথিত জীবনের সমাপ্তিকে।

সর্বশেষ পাওয়া সংবাদ