December 10, 2025 - 12:01 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদন'হুব্বা'র ট্রেলারে গ্যাংস্টার মোশাররফ করিম (ভিডিও)

‘হুব্বা’র ট্রেলারে গ্যাংস্টার মোশাররফ করিম (ভিডিও)

spot_img

বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার দর্শকপ্রিয় নাটকের শেষ নেই। সিনেমা অঙ্গনেও করেছেন বাজিমাত। শুধু দেশ নয় দেশের বাইরেও তিনি তার অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। সম্প্রতি ওপার বাংলার ‘হুব্বা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

গত সপ্তাহে ‘হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে!’- এমন ট্যাগ লাইন জুড়ে দিয়েই ‘হুব্বা’র প্রথম পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনস। এবার এলো ছবিটির ট্রেলার।

ট্যাগ লাইনটির মতো সত্যি সত্যিই কাঁপন ধরালেন গ্যাংস্টার হুব্বার চরিত্রে বাংলাদেশের মোশাররফ করিম! অভিনয় বাচন ভঙ্গি আর সংলাপে ‘হুব্বা’র ট্রেলার মাতিয়ে দিয়েছেন মোশাররফ একাই।

কলকাতার এই ছবিটি শোনা যাচ্ছে আগামি জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। গেল নভেম্বরের শেষ সপ্তাহে ‘হুব্বা’ মুক্তির কথা ছিলো। কিন্তু শেষ সময়ে এসে সিনেমাটি মুক্তি পিছিয়ে জানুয়ারির ১৯ তারিখ ঠিক করা হয়।

সিনেমাটির মুক্তি পেছানো নিয়ে পরিচালক ব্রাত্য বসু তখন জানান, ডিসেম্বরে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, শাহরুখ খানের ‘ডানকি’ এবং দক্ষিণী নায়ক প্রভাসের ‘সালার’ মুক্তির কারণেই ‘হুব্বা’ মুক্তি পিছিয়ে দেয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা সংস্থা। অর্থ্যাৎ বক্স অফিসে বিগ বাজেটে নির্মিত ছবির সাথে ক্লেশ এড়াতেই এমন সিদ্ধান্ত প্রযোজকদের।

কলকাতায় মোশাররফ করিমের দ্বিতীয় সিনেমা ‘হুব্বা’। যেখানে অভিনেতাকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ট্রেলারে উঠে এসেছে চৌকস গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ! এই ছবিতে মোশাররফ করিমকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেই রূপে এরআগে দেখা যায়নি তাকে।

পরিচালক ব্রাত্য জানান, থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে ‘হুব্বা’।

ছবিতে নাম ভূমিকায় মোশাররফ করিম ছাড়াও পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে ইন্দ্রনীল সেনগুপ্তকে। এছাড়া আরও অভিনয় করেছেন শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...