সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
জাতীয়

নির্বাচনে গণভোটে হ্যাঁ বলতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ বলতে হবে। কারণ গণভোট কোন নিরপেক্ষতা বজায় রাখার সুয়োগ নেই। গণভোটে হ্যাঁ দিয়ে নিজের অবস্থানকে স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, না ভোট দেওয়া মানে হাদির বিরুদ্ধে যাওয়া। না ভোট দেওয়া মানেই চব্বিশের বিরুদ্ধে যাওয়া। না ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা শারমীন এস মুরশিদা বলেন, সংস্কার চাইলে গণভোট দিতে হবে। গণভোট দিয়ে সংস্কারের দরজা খুলে দিতে হবে। হয় নতুন দেশ চাই, নতুবা চাই না। আমরা ২৪ এর আগে ফিরে যেতে চাই না। তাই পরিবর্তেনের জন্য গণভোট দিতে হবে।

তিনি বলেন, ২৪ আমাদেরকে দ্বৈব্যশক্তি দিয়েছে। সেই শক্তি কাজে লাগাতে হবে। রাজনীতিতে আগে যে ভাষা চলতো, সেই ভাষা আর চলবে না। আগের ধ্যান ধারণা থেকে ফিরে আসতে হবে। আমরা নিয়ম শৃংখলায় ফিরে আসতে চাই। আইনে ফিরেত চাই। মানুষ যাতে পদে পদে আইন মানে, সে জন্যই গণভোট।উপদেষ্টা শারমীন এস মুরশিদা বলেন, গণভোট রাষ্ট্রের নয়, গণভোট মানুষের। আপনারা রাষ্ট্রের উপর ভরসা করে থাকবেন না। পুরানো আইন পরিবর্তনে আমরা মানুষের সম্মতি চাই। তাই গণভোটের আয়োজন। এতে না বলার কোন সুযোগ নেই। বন্ধ দুয়ার খুলতে ও গণতান্ত্রিক কাঠামোয় ফিরে যেতে হ্যাঁ ভোট দিতে হবে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, না ভোটে ফিরলে ১৪’শ মানুষকে খুন ও ৩০ হাজার মানুষের জীবন দুর্বিসহ করে তোলার বিপক্ষে দাড়াতে হবে। না ভোটে ফিরলে হাদির বিরুদ্ধে যেতে হবে। তাই না গণভোটের জায়গায় কোন নিরপেক্ষ জায়গা নেই। আমরা অভ্যুত্থানের পক্ষে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে।

ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মাহফুজ আফজাল, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাইদুর রহমান, শারমিন সুলতানা, শিপ্রা বিশ্বাস ও চন্দন বসু মুক্ত প্রমুখ বক্তব্য রাখেন।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার