বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
খেলাধূলা

ভারতেই খেলতে হবে এমন নির্দেশ আইসিসি দেয়নি: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশ দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার (৭ জানুয়ারি) সকালে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ক্রিকইনফোর প্রকাশিত প্রতিবেদনটিকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন।

বিসিবি সভাপতি জানান, আইসিসি কখনোই বলেনি যে ভারতে না গেলে পয়েন্ট কর্তন করা হবে কিংবা বাংলাদেশকে ওয়াকওভার দিতে হবে।

ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

মূলত মধ্যরাতে ক্রিকইনফোর একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, আইসিসি বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বকাপ খেলতে হলে ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতেই হবে।

এই খবরের সত্যতা যাচাই করতে বিসিবির একাধিক পরিচালক ও সিইওর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, এ ধরনের কোনো বার্তা আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসেনি।

এ বিষয়ে বিসিবি সভাপতি বুলবুল দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা আমাদের ইমেইলে আগেই উল্লেখ করেছি যে আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। গতকাল রাতেও আইসিসি আমাদের কাছে সেই নিরাপত্তাজনিত উদ্বেগের একটি পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে।’

বিসিবি সভাপতি আরও পরিষ্কার করেন, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা কেন নিরাপদ নন এবং বোর্ডের উদ্বেগের সুনির্দিষ্ট কারণগুলো কী কী, তার একটি বিস্তারিত ব্যাখ্যা আইসিসির কাছে খুব শিগগিরই পাঠানো হবে। সেই ব্যাখ্যার ওপর ভিত্তি করেই আইসিসি তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এর আগে হুট করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার খবরটি কেবল গুজব বলে জানান তিনি।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রথম অগ্রাধিকার এবং ভারতের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট খেলার পরিবেশ নিয়ে তারা এখনও চিন্তিত। আইসিসির সঙ্গে আলোচনা চলমান থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে কোনো ধরণের বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি।

এর আগে ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়, আইসিসি ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন সম্ভব নয়। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে, নাহলে হারাতে হবে পয়েন্ট!

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার জেরে এই পেসারকে বাদ দিতে বাধ্য হয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ফলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেয়ার পর ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়েছে।

এর প্রতিবাদে বিসিবি নিরাপত্তা সংকটের অজুহাতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা দেয়। প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচারও স্থগিত করে।

যদি আইসিসি তাদের সিদ্ধান্তে অটল থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচগুলোও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা, আর নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।

আরও পড়ুন:

বিপিএল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

পিএসএলে খেলবেন মুস্তাফিজুর

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ