বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: - সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত পরিপত্র জারি: - সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক স্বর্ণের দামে বড় পতন: - ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন
রাজনীতি

মৃত্যুর কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: বগুড়া-৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র দলীয় প্রার্থী দলের প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র নিয়ে আর কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়। এ কারণে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

তিনি জানান, বগুড়া-৭ আসনে চারজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। দলীয় মনোনয়নপত্রে সভাপতি ও মহাসচিবের স্বাক্ষর না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মোরশেদ মিলটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।

এদিকে বগুড়া-৬ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং তিন জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ সকালে বগুড়া-৬ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, ত্রুটির কারণে এই আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। সম্পদের বিবরণী দাখিল না করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর দিলরুবা নূরী, শিক্ষাগত যোগ্যতার সনদ না জমা দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদ এবং অসম্পূর্ণ হলফনামা দাখিল করায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর আব্দুল্লাহ আল ওয়াকির মনোনয়ন বাতিল করা হয়।

আরও পড়ুন:

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক প্রকাশ

এই সম্পর্কিত আরো

আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত

পরিপত্র জারি: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা

চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন