বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: - ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে? জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
শেয়ার বাজার

জিপিএইচ ইস্পাতের ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক: জিপিএইচ ইস্পাত লিমিটেড এর ১৯তম বার্ষিক সাধারণ সভা বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোঃ আলমগীর কবির।

এতে উপস্থিত ছিলেন- গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মোঃ আব্দুল আহাদ এবং মোঃ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী, পরিচালক সাদমান সাইকা সেফা, সালেহীন মুশফীক সাদাফ, আলী মোহাম্মদ সাদী সাজ্জাদ এবং সায়হাম সাদিক পিয়াল, গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ মোক্তার হোসেন তালুকদার এফসিএ, নির্বাহী পরিচালক (ফাইন্যান্স এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এইচএম আশরাফউজ্জামান এফসিএ এবং কোম্পানির উর্ধবতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও, বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার, ব্যাংকার, স্টেকহোল্ডার বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দেন। কোম্পানি সচিব মোঃ মোশাররফ হোসেন সভা সঞ্চালনা করেন।

উক্ত সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত বছরের কোম্পানির আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য স্পন্সর ও পরিচালক ব্যতিত শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। এছাড়া, সভায় উপস্থাপিত অন্যান্য এজেন্ডা সমূহ অনুমোদিত হয়।

স্বাগত বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মোঃ আলমগীর কবির বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরে অস্থিতিশীল অর্থনীতি, বর্ধিত ব্যাংক সুদের হার ও মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জের মধ্যেও উৎপাদন দক্ষতা বাড়ানো, ব্যয় নিয়ন্ত্রণ এবং পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখার বিষয়ে জিপিএইচ ইস্পাত প্রতিশ্রুতিবদ্ধ ছিল। আগামীতে আমরা উদ্ভাবন, গবেষনা ও উন্নয়ন, গুনগতমান নিশ্চিতকরণ এবং গ্রাহক সন্তুষ্টির উপর দৃষ্টি অব্যাহত রাখব, এতে আমাদের শেয়ারহোল্ডারগণ দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে।

গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির সামগ্রিক কার্যক্রম বর্ণনা করে বলেন, সরকারী খাতে প্রকল্প বন্ধ, বেসরকারী ও আধা-সরকারী খাতে নির্মাণ ও অবকাঠামো প্রকল্পের ধীরগতির কারণে নির্মাণ সামগ্রী, বিশেষ করে এমএস রডের অভ্যন্তরীণ চাহিদা তীব্রভাবে হ্রাস পেয়েছে, যা উৎপাদনকারীদের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। তথাপি জিপিএইচ ইস্পাত দেশের নির্মাণ মান উন্নয়নে এবং স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালু সৃষ্টিতে কাজ করেছে। জিপিএইচ ইস্পাতের উচ্চমানের রড ও উন্নত ৬০০ গ্রেড রিবার খরচ-সাশ্রয়, টেকসই, ভূমিকম্প সহনশীল যা জাতীয় অর্থনৈতিক সুবিধার নতুন মানদন্ড স্থাপন করেছে। জিপিএইচ ওয়ান-এর ব্যানারে কাস্টমাইজড কাট-এন্ড-বেন্ড সেবার মাধ্যমে যেকোনো প্রকল্প বাস্তবায়নকে আরো দ্রুত, নিরাপদ এবং নির্ভুল করে তুলবে।

তিনি আরো বলেন, ফরচুন ৫০০ সিআরএইচ এর সহযোগী প্রতিষ্ঠান লেভিয়াট এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা বিশ্বমানের মেকানিক্যাল কাপলার, প্রিকাস্ট এক্সেসরিজ, পোস্ট-টেনশনিং এক্সেসরিজ এবং আধুনিক বিল্ডিং নির্মানের জন্য সমন্বিত গ্লাস ফ্যাসাদ এক্সেসরিজ সরবরাহ করছি। এ সকল উদ্ভাবনের পরিপূরক হিসেবে, আমরা সিসমিক বেস আইসোলেশন সিস্টেম নিয়েও কাজ করছি, যা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে একটি নিরাপদ, শক্তিশালী ও ভূমিকম্প সহনীয় করে গড়ে তুলবে। তিনি জিপিএইচ ইস্পাতের প্রতি সমর্থন ও আস্থা রাখার জন্য সকল শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল সহ সকল গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, সরবরাহকারী, সরকারী কর্তৃপক্ষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, কোম্পানিতে যারা বিনিয়োগ করেছেন তাদের বিনিয়োগ শতভাগ নিরাপদ এবং ভবিষ্যতে এর নিরাপত্তা থাকবে। এর জন্য জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট কারখানার উৎপাদন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেলস এন্ড মার্কেটিং-কে আরো বিস্তৃত করার জন্য নিরলসভাবে কাজ করছে। অন্যান্যের মধ্যে স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী সভায় বক্তব্য রাখেন।

এই সম্পর্কিত আরো

মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক

রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর