শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শিরোনাম
২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : - যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’ যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: - আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: - ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক
বিনোদন

যার কারণে প্রেম-বিয়ে ভেঙেছিল কারিশমা-অক্ষয় খান্নার

বিনোদন ডেস্ক: এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেতা অক্ষয় খান্না। ‘ধুরন্ধর’ ছবিতে রহমান ডাকাত রূপে প্রকাশ্যে আসার পর থেকে সর্বত্র এখন তাঁরই নাম। কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে জানা গিয়েছিল কেন তিনি এখনও অবিবাহিত। এই চর্চার মাঝেই কারিশমা কাপূরের সঙ্গে পুরনো ছবি ছড়িয়ে পড়েছে অক্ষয়ের। কাপূর পরিবারের বড় মেয়ের সঙ্গে বিয়ের হওয়ার কথা ছিল তাঁর ?

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, কারিশমার সঙ্গে বিয়ের ঠিক হয়ে গিয়েছিল তাঁর। এমনকি অক্ষয়ের বাবা বিনোদ খন্না এবং কারিশমা বাবা রণধীর কাপূর কথাও বলে ফেলেছিলেন। কিন্তু মা ববিতা কাপূর তা মানতে পারেননি। চাননি অভিনয়জীবনের ওই পর্যায়ে তিনি বিয়ে করুক। তাই সবটাই ভেঙে দেন। কারিশমা এবং সঞ্জয় কাপূরের বিয়েতে অতিথি হিসাবে এসেছিলেন অক্ষয়। সেই ছবিই এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র।

সম্প্রতি বিয়ের প্রসঙ্গে অভিনেতা বলেছিলেন, “আমি বিয়ে করে সংসার করার মতো মানুষ নই। অনেকেই একাকীত্ব পছন্দ করেন না। কিন্তু আমি নিজের সঙ্গ ভীষণ উপভোগ করি। আর কারও চাপে পড়ে বিয়ে করাটা মনে হয় ঠিক নয়। আমি কেন বিয়ে করে বাড়তি আর একটা মানুষের দায়িত্ব নেব? নিজের দায়িত্বটুকু নিতে পারছি, তাতেই বেশ শান্তিতে আছি।’’

অক্ষয় জানান, তিনি প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পান। তিনি বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে জানান, আগে নাকি তিনি এমন ছিলেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের একাকীত্ব উদ্‌যাপন করতে শিখে গিয়েছেন। অক্ষয়ের দুশ্চিন্তা, বিয়ের পর যদি তাঁর জীবনের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে চলে যায়! সেই আশঙ্কায় নিজেকে ‘বিবাহিত’ দেখতে চান না অভিনেতা। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেলেন যারা

বিগ বস ১৯-এর চ্যাম্পিয়ন গৌরব খান্না, পেলেন ৫০ লাখ রুপি

অভিনয়কে বিদায় জানিয়ে দ্বীনের পথে নায়িকা মৌ খান

এই সম্পর্কিত আরো

২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক