মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
খেলাধূলা

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস

স্পোর্টস ডেসক্ : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস। টুর্নামেন্টের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চার দলের হয়ে বিপিএলের পাঁচ আসরে খেলেছেন চার্লস। দলগুলো হলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ক্যাপিটালস। বিপিএলে ৩৪ ম্যাচ খেলে ১৪২.২২ স্ট্রাইক রেটে ৯০৬ রান করেছেন তিনি। বিপিএলের মঞ্চে দুটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি করেছেন এই ক্যারিবিয়ান ওপেনার। দু’বার শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন এই ক্যারিবিয়ান ওপেনার।

এছাড়াও পিএসএল, এসএ২০, এলপিএল ও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন চার্লস।

বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে সরাসরি চুক্তিতে দু’জন দেশি ও বিদেশি ক্রিকেটার দলে নেওয়া যাবে। চার্লসের আগে বিদেশি খেলোয়াড়দের মধ্যে শ্রীলংকার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এবারই প্রথম বিপিএলে খেলবেন কুশল।

স্থানীয়দের মধ্যে ব্যাটার সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদকে দলে অন্তর্ভুক্ত করেছে নোয়াখালী এক্সপ্রেস।

আগামী ৩০ নভেম্বর বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার