বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগ দিলেন ডাঃ তাজরিয়ান খুরশিদ
আইন-আদালত

সিরাজগঞ্জে অধ্যাপক নাহরিন ইসলামের বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. শাহরিয়ার শহিদ বাপ্পি বাদীর দাখিল করা আরজি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৫ অক্টোবর বেসরকারি টেলিভিশন গাজী টিভির ‘টাইমলাইন বাংলাদেশ’ অনুষ্ঠানে অংশ নিয়ে অধ্যাপক নাহরিন ইসলাম খান সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারিকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করেন। পরবর্তীতে ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

বাদী অভিযোগ করেন, ওই বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ঘটনাটি জামায়াতপন্থী কর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি করেছে। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী আদেশের জন্য মামলাটি রায়ের অপেক্ষায় রেখেছেন।

এই সম্পর্কিত আরো

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগ দিলেন ডাঃ তাজরিয়ান খুরশিদ