মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: - প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর অভিনন্দন ভোজ্যতেলের দাম একটুও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সৌদি আরবে বিমান হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আজ 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয়

শাপলা আর শাপলা কলি’র মধ্যে পার্থক্য আছে: ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব (ইসি) আখতার আহমেদ বলেছেন, এনসিপি শাপলা প্রতীকটি চেয়েছিল। তবে শাপলা আর শাপলা কলির মধ্যে পার্থক্য আছে এবং এই বিষয়ে আর ব্যাখ্যার অবকাশ থাকে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সরকারের ৩১ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এ মন্তব্য করেন।

ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কোনো দলের দাবির বিষয় প্রাসঙ্গিক না, তার কারণ হচ্ছে যে আপনারা জানেন, এনসিপি শাপলা প্রতীকটি চেয়েছে। শাপলা আর শাপলা কলির ভেতরে পার্থক্য রয়েছে।’

ইসি সচিব আরও জানান, নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল সংশোধন করা হয়েছে। আগে যে ১১৫টি প্রতীক ছিল, তার থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করে এবার মোট ১১৯টি প্রতীক শিডিউলভুক্ত করা হয়েছে। কিছু প্রতীক নিয়ে যে মন্তব্য শোনা গিয়েছিল, সেই বিবেচনায়ই কমিশন এই সংশোধন এনেছে।

একটি দলের দাবির পরিপ্রেক্ষিতে বারবার সংশোধনের ফলে অন্যান্য দলও ভবিষ্যতে অনুরূপ দাবি করতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দল যদি এভাবে দাবি করতে থাকেন, এটা তো পারেন। সেটা যদি কমিশনের বিবেচনায় মনে হয় যে তারা চিন্তা করবেন, তাহলে সেটা সময়ের ব্যাপার। এখানে তো অগ্রিম কোনো কিছু বলার সুযোগ আমার মনে হয় নেই।’

আরও পড়ুন:

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ চায় এনসিপি

এই সম্পর্কিত আরো

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার

বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক

পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভোজ্যতেলের দাম একটুও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সৌদি আরবে বিমান হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

আজ 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী