মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

নড়াইলের ‘আল্পনা’ সিনেমা হল এখন ‘মার্কাজ মসজিদ’

বিনোদন ডেস্ক : প্রায় ২০ বছর ধরে নড়াইলে কালিয়া উপজেলার ‘আল্পনা’ সিনেমা হল বন্ধ রয়েছে। এরপর দীর্ঘদিন জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এতে ভবন ও এর আশেপাশে আগাছার জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এবার সেই স্থানটি পরিষ্কার করে তাতে ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ রূপান্তরিত করা হয়েছে। 

জানা গেছে, ১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে ভবনটির উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক ম শাফায়াত আলী। এর কিছুদিন পর সেখানে ‘আল্পনা’ নামে একটি সিনেমা হল প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রায় দুই দশক আগে সিনেমা হল বন্ধ হয়ে যায়। তখন থেকে ভবনটি খালি পড়েছিল।

জানা গেছে, তাবলিগের ‘আলমী শুরায়ী নেজাম’ এর পক্ষে মাওলানা শহিদুল এটি ইজারা নিয়ে ধর্ম প্রচারের জন্য তাবলিগী মার্কাজ মসজিদ করেছেন।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান গণমাধ্যমকে বলেন, এখন থেকে ২০ বছর আগে ‘আল্পনা’ সিনেমা হল ছিল। সেটি বন্ধ। কেউ একজন এই ভেস্টেড প্রপার্টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করতেন বলে শুনেছি।

প্রশাসনের লোকজন জানিয়েছেন, এ এলাকায় তৈরি হচ্ছে সরকারের আধুনিক মডেল মসজিদ। তার কাজও শেষ পর্যায়ে। দ্রুততার সঙ্গে এর কাজ শেষ হবে। এখানে ইসলামী সংস্কৃতি কেন্দ্র ও নামাজের ব্যবস্থা থাকবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার