মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

মারা গেছেন ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গ

বিনোদন ডেস্ক: স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গার্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। 

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়া হলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জুবিন। গায়কের মৃত্যুর খবর পেয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিচ্ছে জুবিনের স্ত্রী গরিমা গর্গ। 

দীর্ঘ সংগীত জীবনে টলিউড ও বলিউডের বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দিয়েছে তিনি। বলিউড অভিনেতা ইমরান হাশমির ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ শিরোনামের গানটি গোটা ভারতে আলোড়ন তৈরি করেছিল। 

জানা গেছে, নর্থ ইস্ট ফেস্টিভ্য়ালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নর্থ ইস্ট ফেস্টিভ্য়ালে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারা বিশ্ব দরবারে তুলে ধরা হয়। এই উৎসবের মাধ্যমে দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত, হস্তশিল্প এবং খাবার প্রদর্শিত হয়। 

১৯৭২ সালের ১৮ নভেম্বর ভারতের মেঘালয়ের তুরায় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জুবিন। তাকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ‘রাজপুত্র’ বলা হয়।  

জুবিন তামুলপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং বি. বরোয়াহ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে গায়ককে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর ওকব্রুকে আসাম কনভেনশন কর্তৃক বর্ষসেরা অতিথি শিল্পী হিসেবে সম্মানিত করা হয়। ২০২৪ সালে তাকে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট.) ডিগ্রি প্রদান করে।  

আরও পড়ুন:

বিয়ে করলেন শবনম শবনম ফারিয়া

বাবা হারালেন ‘ইত্যাদি’র নাতি খ্যাত নিপু

চিত্রনায়িকা বনশ্রী আর নেই

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার