মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

বিনোদন ডেস্ক: ৯৮তম অস্কার আসরে বাংলাদেশের পক্ষ থেকে সিনেমা জমা দেওয়ার আহ্বান জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি। নির্বাচিত সিনেমাটি প্রতিযোগিতা করবে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মুক্তি পাওয়া এবং বাংলাদেশের প্রেক্ষাগৃহে অন্তত সাত দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত সিনেমাগুলো এই বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। অবশ্যই বাংলা ভাষায় নির্মিত এবং ইংরেজি সাবটাইটেলযুক্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে হবে।

শর্ত অনুযায়ী, চলচ্চিত্রের উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি পরিচালকের নিয়ন্ত্রণে নির্মিত হতে হবে এবং এটি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)-এর সব প্রযুক্তিগত ও যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।

জমা দেওয়ার জন্য প্রযোজক বা স্বত্বাধিকারীদের আবেদনপত্র, মুক্তির তারিখ ও প্রদর্শনীর প্রমাণ, দুটি ডিভিডি/ব্লু-রে স্ক্রিনার বা নিরাপদ ডিজিটাল লিঙ্ক, প্রেস কিট, গল্পসংক্ষেপ ও মূল ক্রেডিট জমা দিতে হবে। শেষ সময় ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা। ঠিকানা: বিএফএফএস কার্যালয়, প্ল্যানার্স টাওয়ার, ৩য় তলা, বাংলামোটর, ঢাকা।

অ্যাকাডেমির আয়োজনে ৯৮তম অস্কারের মূল অনুষ্ঠান হবে ২০২৬ সালের ১৬ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৪টি বিভাগে দেওয়া হবে পুরস্কার।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার