শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শিরোনাম
২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : - যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’ যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: - আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: - ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক
বিনোদন

যে রোগে আক্রান্ত মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার অভিনয় মুগ্ধ করে হল ভর্তি দর্শকদের। অভিনয়ের পাশিপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব অভিনেত্রী। শরীরচর্চা থেকে শুরু করে ঘুরাঘুরি ছবি, প্রতিদিনের বাহারি খাবার, পোষ্যদের সঙ্গে খুনসুটির মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করেন।

শনিবার (২৪ মে) ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে নিজের কঠিন রোগের কথা জানিয়েছেন তিনি। অভিনেত্রীর পোস্টে একগুচ্ছ ছবির মধ্যে জায়গা পেয়েছে তার শরীরচর্চা ছবি। ওই পোস্টে অভিনেত্রী সূর্যমুখী ফুলের ছবিও ভাগ করে নিয়েছেন। সঙ্গে আছে বেরি ফল ও বাহারি খাবারের ছবিও।

এসব ছবির মধ্যেই মিমি আরও একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে দেখা গেছে চোখের ওপর আইস প্যাক লাগানো। ছবির ওপর লিখেছেন ‘মাইগ্রেনের তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে মাইগ্রেনের যন্ত্রণায় অসুস্থ হয়ে গেছেন। বলে রাখা ভালো, বহু বছর ধরেই অভিনেত্রী মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। গত বছরও এক পোস্টে লিখেছিলেন মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, অসম্ভব।

মাইগ্রেন মূলত একটি ক্রনিক রোগ। যা অনেক সময় বংশ পরম্পরায় হয়। আবার অতিরিক্ত টেনশন, কাজের চাপ, মানসিক চাপ, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, রোদ বা ঠাণ্ডা ইত্যাদি বিভিন্ন কারণেই মাইগ্রেনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাইগ্রেনে আক্রান্ত রোগীদের তীব্র মাথাব্যথা হয়।

আরও পড়ুন:

বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই

সেরা অভিনেতা শাকিব খান, অভিনেত্রী মেহজাবীন

এই সম্পর্কিত আরো

২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক