বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
শিরোনাম
মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক টি-টোয়েন্টি বিশ্বকাপ: - দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড মার্কিন ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ল চিকিৎসা সেবা নিশ্চিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল ঘোষণা পাকিস্তানের ২০২৫-২৬ কর বছরে ৪০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
খেলাধূলা

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দুই দেশের বোর্ড এ মর্মে সমঝোতায় পৌঁছেছে, তিন ওয়ানডের পরিবর্তে তারা বাড়তি দুটি টি-টোয়েন্টি খেলবে। অর্থাৎ ওয়ানডে সিরিজ বাতিল, তিন ম্যাচের পরিবর্তে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান।

পিসিবি বুধবার (৩০ এপ্রিল) নিশ্চিত করেছে যে বাংলাদেশ ক্রিকেট দল আগামী মে মাসে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে এই সফরে মূলত তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত ছিল। তবে আগামী বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সম্মতিতে ওয়ানডে সিরিজের বদলে দুটি বাড়তি টি-টোয়েন্টি ম্যাচ যুক্ত করা হয়েছে। এর ফলে সিরিজটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রূপান্তরিত হয়েছে।

আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ফয়সলাবাদ এবং লাহোরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ ফয়সলাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মাঠে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। ১৯৭৮ থেকে ২০০৮ সালের মধ্যে ২৪টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে ম্যাচের সাক্ষী এই মাঠ। ২০০৮ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষেই এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, সেটি ছিল অবশ্য ওয়ানডে ম্যাচ।

সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ দল আগামী ২১ মে পাকিস্তানে পৌঁছাবে এবং ফয়সলাবাদেই তাদের অনুশীলন শুরু করবে।

পাকিস্তানে সিরিজ সূচি:
২৫ মে: প্রথম টি২০, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ (রাত ৮টা)
২৭ মে: দ্বিতীয় টি২০, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ (রাত ৮টা)
৩০ মে: তৃতীয় টি২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর (রাত ৮টা)
১ জুন: চতুর্থ টি২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর (রাত ৮টা)
৩ জুন: পঞ্চম টি২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর (রাত ৮টা)

এই সম্পর্কিত আরো

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

মার্কিন ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ল

চিকিৎসা সেবা নিশ্চিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল ঘোষণা পাকিস্তানের

২০২৫-২৬ কর বছরে ৪০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড