বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী তনু হত্যা মামলা: - ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: - পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে 3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC. ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম
জাতীয়

চলতি বছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি-প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পাবে: শিক্ষা উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : চলতি বছর ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, দেশের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ব্যতিক্রম কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সচরাচর এই ধরনের সিদ্ধান্ত নেয়নি কোনো সরকার। তবে এবছর কারা বা কতজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তা জানাননি তিনি।

রোববার (২ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, স্বাধীনতা পুরস্কার কাদের দেয়া হবে সেটি নিয়ে বৈঠক হয়েছে। কমিটি সুপারিশ করবে এবং উপদেষ্টা পরিষদে সেটা গৃহীত হতে হবে। জীবনব্যাপী যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে।

তিনি আরও বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে।

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে যেটি নিয়ে প্রশ্ন উঠেছে। র‍্যাবের মতো প্রতিষ্ঠানকেও এই পুরস্কার দেয়া হয়েছে। এবার দলগত এবং গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে এমন নাম সুপারিশ করা হয়েছে যেটি দেখে সবাই খুশি হবে, মনে হবে পুরস্কার দিতে পেরে নিজেরা ধন্য। ১০ জনের কম ব্যক্তির নাম সুপারিশ করা হবে।

আরও পড়ুন:

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি, বহন করা যাবে পানি

শপথ নিলেন পিএসসির নতুন ৭ সদস্য

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

তনু হত্যা মামলা: ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার

রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC.

ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম