বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: - নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : - বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ
বিশেষ প্রতিবেদন

বোনকে গলা কেটে হত্যা: ভাই গ্রেফতার

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় মনজুরা খাতুন নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় তার ভাই আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দেশী অস্ত্র।

বোনকে পরকীয়া থেকে সরিয়ে আনতে তাকে হত্যা করেছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আলমগীর।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল-আজাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে নিজের বাবার বাড়ীতে বসবাস করতেন মনজুরা খাতুন। এক পর্যায়ে খালাতো বোনের স্বামীর সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। পরকিয়া করতে নিষেধ করায় ভাই আলমগীরের সাথে তার প্রায়ই বিবাদ হতো। গত শনিবার রাতে একই বিষয় নিয়ে কথা বলার জন্য মনজুরা খাতুনকে কৌশলে বাড়ির পাশের এক আম বাগানে ডেকে নিয়ে যান আলমগীর। সেখানে তাদের মধ্যে আবারও বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মনজুরা খাতুনকে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করেন আলমগীর। এসময় মনজুরা খাতুনের দেহটি পাশের একটি বেগুন ক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে মৃত্যু নিশ্চিত করেন তিনি। পরে ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করতে ধারালো অস্ত্রের আঘাতে নিজেকে জখম করেন তিনি। তারপর আমগাছে থাকা দঁড়ি নিয়ে নিজেই নিজের হাত-পা বেঁধে চিৎকার করতে থাকেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করলে অপহরণের নাটক সাজিয়ে বিভ্রান্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল-আজাদ জানান, ওই ঘটনায় আজ সোমবার সকালে বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন নিহত মনজুরা খাতুনের স্বামী সুরুজ আলী। পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় নিহতের ভাই আলমগীর হোসেনকে। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আলমগীর।

উল্লেখ্য, গতকাল রোববার সকালে দর্শনার মোহাম্মদপুর গ্রামের মাঠ থেকে মনজুরা খাতুন নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই সম্পর্কিত আরো

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ