বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় আটক ৩, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ - ২৪ বছর পর আবারও বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরিবেশবান্ধব কারখানায় অনন্য রেকর্ড - দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৯০ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপের ফাইনালে স্পেন: সেমিফাইনালে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ইতিহাস এইচএসসি পরীক্ষা - চট্টগ্রাম ছাড়া অন্য সব কেন্দ্রে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য - জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী এক মাস পর সিলেট থেকে উদ্ধার নিখোঁজ দুই শিশুর একজন যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে লিড সনদ পেল আরও ৪ আরএমজি কারখানা
advertisement
শেয়ারবাজার

ন্যাশনাল পলিমারের লভ্যাংশ বিতরণ সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি জানিয়েছে যে তারা ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরের জন্য নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য উক্ত লভ্যাংশ বিইএফটিএন মাধ্যমে পাঠিয়েছে।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ১০.৫০ শতাংশ নগদ, ২০২৩ সালে ১০.৫০ শতাংশ নগদ, ২০২২ সালে ১০.৫০ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৭ টাকা যা ২০২৩ সালে ছিল ২.০৯ টাকা, ২০২২ সালে ছিল ২.৯২ টাকা, ২০২১ সালে ছিল ২.৮২ টাকা ও ২০২০ সালে ছিল ৪.১২ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৩০.৬৩ টাকা যা ২০২৩ সালে ছিল ২৯.৭১ টাকা, ২০২২ সালে ছিল ২৮.৬২ টাকা, ২০২১ সালে ছিল ৩০.৪৯ টাকা ও ২০২০ সালে ছিল ৩৫.৮৭ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ