রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
শেয়ার বাজার

কেয়া কসমেটিক্সের কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিক্স লিমিটেডের (নিট কম্পোজিট ডিভিশন) কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংক হিসাবের অমিল, কাঁচামালের অভাব এবং কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতা বিবেচনা করে কোম্পানি কর্তৃপক্ষ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। আগামী ১ মে থেকে কারখানার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ থাকবে।

এছাড়াও, কোম্পানির ডাইং ও ইউটিলিটি বিভাগের সব কার্যক্রম আগামী ২৫ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হবে।

কেয়া কসমেটিক্স লিমিটেড ১৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০১ সালে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

লভ্যাংশ সংক্রান্ত পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০২০ সালে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এবং ২০২১ – ২০২৪ সাল পর্যন্ত বিনিয়োগকারীদের ঘোষিত লভ্যাংশ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।

ডিএসই সূত্র মতে কোম্পানিটির স্বল্পমেয়াদী ঋণ ৭৪২ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা এবং দীর্ঘমেয়াদী ঋণের পরিমান ১১৩০ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস