মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি অর্থবছরের চার মাস - বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং


পুঁজিবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সপ্তাহেজুরে কোম্পানির দর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৭.১০ টাকা গত সপ্তাহে যা ছিল ১৩.৩০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২০.৩০ টাকা। গত সপ্তাহে যা ছিল ১০২.১০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৮৬.৫০ টাকা থেকে ১৮২.৩০ টাকার মধ্যে।

তালিকায় তৃতীয় স্থানে সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ০২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১১.০০ টাকা। গত সপ্তাহে যা ছিল ৯.৪০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৭.৫০ টাকা থেকে ৩৫.৬০ টাকার মধ্যে।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–মুন্নু সিরামিকসের ১৬.৭২ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১৬.৬৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৯১ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৩.৫৯ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ১১.৫৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১১.৪৩ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০.৫৫ শতাংশ দর বেড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ