December 13, 2025 - 10:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশনোয়াখালীতে স্বর্ণের বারসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীতে স্বর্ণের বারসহ গ্রেপ্তার ৩

spot_img

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ একটি স্বর্ণের বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার চাঁদপুর ও চট্রগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫) ও তার বোন নুর জাহান বেগম (৪০) এবং তার স্বামী মাইন উদ্দিন (৪৯)।

পুলিশ জানায়, সৌদি আরবে দীর্ঘদিন একসাথে থাকার সুবাধে বেগমগঞ্জের সোহেলের সাথে উজ্জ্বল চৌকিদার ও সুজন চৌকিদারের সাথে সু-সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে সোহেল ছুটিতে বাংলাদেশে আসার সময় উজ্জ্বল চৌকিদার ও সুজন চৌকিদার তাদের পরিবারের জন্য ২৩ লাখ টাকা মূল্যের ১১৬ গ্রাম ৬ পয়েন্ট ওজনের ২৪ ক্যারেটের ১টি স্বর্ণের বার, ১০১ গ্রাম ওজনের ২১ ক্যারেট স্বর্ণের তৈরী অলংকারসহ মোট ২১৭ গ্রাম ৬ পয়েন্ট স্বর্ণ সোহেলের কাছে দেয়। কথা ছিল সোহেল দেশে আসার সাথে সাথে স্বর্ণের বার ও স্বর্ণালংকার বন্ধু উজ্জ্বল ও সুজনের পরিবারের কাছে পৌঁছে দিবে। পরবর্তীতে সোহেল ২৩ ডিসেম্বর সৌদি আরব থেকে বাংলাদেশে এসে পৌঁছেন। কিন্তু কথা অনুযায়ী স্বর্ণের বার ও স্বর্ণালংকার তার বন্ধুর পরিবারের কাছে পৌঁছে না দিয়ে নিজের ব্যবহৃত মোবাইল, সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয়।

পুলিশ আরও জানায়, পরে উজ্জ্বল ও সুজনের পরিবারের লোকজন আসামির ঠিকানা সংগ্রহ কর বাড়িতে গিয়ে স্বর্ণ দাবি করলে আসামি ও তার পরিবার স্বর্ণের কথা অস্বীকার করে। উল্টো তাদেরকে বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করে। এরপর আসামি এলাকা থেকে গা ঢাকা দেয়। এ ঘটনায় উজ্জ্বলের মামা আবুল কালাম বাদী হয়ে গত ৫ জানুয়ারি বেগমগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় আসামির বোন ও বোনের স্বামীর হেফাজত থেকে ১১৬ গ্রাম ৬ পয়েন্ট ওজনের ২৪ ক্যারেট এর ১টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...