রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট আবেদন করবেন যেভাবে - ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু আইসিএসবিতে “প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের আবেদন ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
advertisement
জাতীয়

সিএমপিতে রদবদল: তিন কর্মকর্তার বদলি, দুই নতুন পদায়ন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) গুরুত্বপূর্ণ রদবদল ঘটেছে। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত তিন উপ-পুলিশ কমিশনারকে বদলি করে বিভিন্ন ইউনিটে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম রেঞ্জ এবং ট্যুরিস্ট পুলিশ থেকে দুজন কর্মকর্তাকে সিএমপিতে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে সিএমপি হেডকোয়ার্টারের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন, পিপিএম (বার) কে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিএমপি গোয়েন্দা বিভাগ (বন্দর-পশ্চিম) এর উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং সিএমপির ট্রান্সপোর্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবিরকে সিআইডি পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স) নেছার উদ্দিন আহমেদ, পিপিএম-সেবা, কে সিএমপির উপ-পুলিশ কমিশনার এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ বদরুল আলম মোল্লা কে সিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ