January 19, 2026 - 11:47 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এখন ৭ দিনেই!

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এখন ৭ দিনেই!

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতি আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। শিক্ষানবিশ লাইসেন্সের আবেদনের পর দক্ষতা যাচাইয়ের পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয় দুই মাস। তবে সেই সময়ের আগেই পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে বিআরটিএ। ফলে নির্ধারিত ফি দিয়ে ৭ থেকে ১৫ দিনের মধ্যেই পরীক্ষা দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীরা।

রোববার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জরুরি সেবা প্রদানের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখ অর্থাৎ ২ মাস পার হওয়ার আগেই পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা শিথিল করেছে। তবে এর জন্য ফি প্রদান করতে হবে।

তিন স্তরের ফি’র মধ্যে অতীব জরুরি, জরুরি ও সাধারণ জরুরি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অতীব জরুরি হিসেবে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যুর ৭ থেকে ১৫ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে ৫০০০ টাকা, জরুরি ক্যাটাগরিতে ১৬ থেকে ৩০ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে ৩০০০ হাজার টাকা এবং সাধারণ জরুরি ক্যাটাগরিতে ৩১ থেকে ৬০ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে ২০০০ হাজার টাকা ফি দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরীক্ষার সময় ও স্থান সম্পর্কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চার্ট-ক্যালেন্ডার তৈরিতে বিআরটিএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট জেলায় সম্ভাব্য শিডিউল পাওয়া না গেলে আবেদনকারী পাশের জেলায়-বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...