রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমা - বিভাগীয় মামলা ও লঘুদণ্ড থেকে মুক্তি পেলেন এনবিআরের ২০ কর্মকর্তা জিপিএইচ ইস্পাতের বোর্ড সভার তারিখ ঘোষণা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই
advertisement
জাতীয়

বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। শপথের তিন মাস পর এই উদ্যোগ নিল অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম।

উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি, এটা আমাদের জন্য লজ্জার। আমরা ক্ষমাপ্রার্থী। মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।’

তিনি আরো লিখেছেন, ৭২ এর অগণতান্ত্রিক সংবিধান, দুর্ভিক্ষ, বিলিয়ন বিলিয়ন টাকা পাচার, বিরোধীদের বিচার বহির্ভূত হত্যাসহ শেখ মুজিব ও তার মেয়ের কাজের দায় আওয়ামী লীগকে নিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এরপরেই ৭১ পূর্ববর্তী শেখ মুজিবকে নিয়ে কথা বলতে পারব।

ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের ক্ষমা ও পুর্নমিলন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, রোববার (১০ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টা দরবার হলে শপথ পাঠ করেন। এ সময় তাদের পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

এ নিয়ে প্রতিবাদ করে পোস্ট করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেন, “আমরা সারাদিন লীগ তাড়াবো আর বলবো, ‘মুজিববাদ, মুর্দাবা ‘। আর তারা মুজিবের ছবি পিছনে টানিয়ে করে শপথ পাঠ।”

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান অনেকে।

সর্বশেষ পাওয়া সংবাদ