রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে বোরকা নিষিদ্ধ, মুখ ঢাকলে হচ্ছে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখা নিয়ে নতুন বিল পাস করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এর ফলে দেশটিতে মুখ ঢেকে রাখলেই জরিমানার মুখোমুখি হতে হবে নারীদের।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (৬ নভেম্বর) দেশটির সরকার জানায়, পাবলিক প্লেসে নারীরা বোরকা পরতে বা মুখ ঢেকে রাখতে পারবেন না। মুখ ঢেকে রাখলে নারীদের জরিমানার মুখোমুখি হতে হবে। আগামী ১ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে।

সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বোরকা নিষেধাজ্ঞা কার্যকর হবে ও যারা এ আইন অমান্য করবে, তাদের ১ হাজার সুইস ফ্রাংক (১ হাজার ১৪৪ ডলার) জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকার সমান। এ নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক ও কনস্যুলার ভবন, উপাসনালয় ও অন্যান্য পবিত্র স্থানে প্রযোজ্য হবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুখ কেবল তখনই ঢাকা যাবে যখন তা স্বাস্থ্য, নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে প্রয়োজনীয় হবে। এছাড়া শৈল্পিক কাজ, বিনোদন ও বিজ্ঞাপনেও এটি ব্যবহার করা যাবে। মতপ্রকাশ ও সমাবেশে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার জন্যও অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখা যাবে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি গণভোটে দেশটির জনগণ বোরকা পরিধান নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছিল। পরে এ সিদ্ধান্তের ভিত্তিতে সুইজারল্যান্ডে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করা হয়।

এদিকে, বোরকার ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুসলিম সংগঠনগুলো এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। এ আইন সেই একই গোষ্ঠীর উদ্যোগে চালু করা হয়েছে, যারা ২০০৯ সালে নতুন মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ছিল। সূত্র: রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ