মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া
advertisement
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে শান্তি চান ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আর বেশি সময় বাকি নেই। শেষ সময়ে নিজেদের সবটুকু দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এদিকে মিশিগানের ডিয়ারবর্ন শহরে আরব আমেরিকান সমর্থকদের সঙ্গে দেখা করে তাদের কথা শুনেছেন ট্রাম্প।

সে সময় সমর্থকরা ট্রাম্পকে বলেন, তারা এমন একটি সময়ের কথা কল্পনা করছেন যেখানে ট্রাম্প প্রশাসনের অধীনে বিশেষ করে লেবানন এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা হবে।

শুক্রবার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সঙ্গে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তম আরব-সংখ্যাগরিষ্ঠ শহরের বাসিন্দা আলবার্ট আব্বাস বলেন, বর্তমান এই মার্কিন প্রশাসন মানবতার সব দিক থেকে চরমভাবে ব্যর্থ হয়েছে।

আব্বাস বলেন, ফিলিস্তিনকে মুছে ফেলার যে প্রচেষ্টা তা দেখে তিনি নীরবে দাঁড়িয়ে থাকতে পারবেন না। এভাবে রক্তপাত বন্ধ করতে সহায়তা করার জন্য ট্রাম্পকে অনুরোধ জানান তিনি।

সে সময় ট্রাম্প জানান, তিনি মধ্যপ্রাচ্যে শান্তি চানান। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা শান্তি চাই। আমরা পৃথিবীতে শান্তি চাই, সব জায়গায়, সর্বত্র শান্তি চাই।

ডিয়ারবর্নে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে জয়ী হয়েছিলেন বাইডেন। সেখানে গত বারের নির্বাচনে তার প্রতিই সমর্থন বেশি ছিল। কিন্তু গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে বাইডেন-হ্যারিস প্রশাসনের প্রতি সেখানকার বেশিরভাগ বাসিন্দাই বেশ বিরক্ত।

এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। সেখানে এখন পর্যন্ত ৪৩ হাজার ২৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ৮২৭ ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

সর্বশেষ পাওয়া সংবাদ