মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
অন্যান্য

সিংগাইরে যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিস আয়োজিত যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ ও শপথ বাক্য পাঠ করানো হয়।

উপজেলা বিআরডিবি হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আব্দুল ছালেকের সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জহিরুল ইসলাম, ভোরের কাগজ সিংগাইর প্রতিনিধি মাসুম বাদশাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তন্ময় হোসেন উদয়, পারিল লোটাস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস দেওয়ান, আত্মকর্মী মোসলে উদ্দিন টিপু প্রমূখ।

অনুদানে যুব ঋণ হিসেবে ১৯ জনের মধ্যে ১৩ লাখ টাকা ও ৫ জনের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। সেই সাথে ৬৫ জন যুবককে শপথ বাক্য পাঠ করান ইউএনও কামরুল হাসান সোহাগ।

সর্বশেষ পাওয়া সংবাদ