মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
সারাদেশ

শাজাহানপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার দুমড়ে মুছে গিয়ে প্রাইভেটকার চালক মিনহাজ উদ্দিন (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের খড়না ইউনিয়নের টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি নিজেই প্রাইভেট কারের মালিক। রাজশাহী থেকে নিজেই চালিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন।

উদ্ধারকাজে অংশ নেওয়া শাজাহানপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আব্দুর রহমান বলেন, ‘ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে বাজেভাবে সংঘর্ষ হয়েছে। তাতে কারটি দুমড়ে-মুচড়ে গিয়েছিল। প্রাইভেট কারটি কেটে আমরা চালকের লাশ বের করে আনি।’

বগুড়া নন্দীগ্রাম কুন্দর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্বাস আলী বলেন, ‘প্রাইভেট কারের মালিক মিনহাজ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রাজশাহী থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার সময় টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই মিনহাজ নিহত হন। এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ