December 14, 2025 - 7:15 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তরুণরা অনুপ্রাণিত হলো ইনফিনিক্সের উদ্ভাবনী চার্জিং প্রযুক্তিতে

ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তরুণরা অনুপ্রাণিত হলো ইনফিনিক্সের উদ্ভাবনী চার্জিং প্রযুক্তিতে

spot_img

কর্পোরেট ডেস্ক: আইসিসি মেনস টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ক্রিকেট ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করেছে তরুণদের পছন্দের ব্র্যান্ড ইনফিনিক্স। ‘চার্জ আপ বাংলাদেশ’ নামের এই ক্যাম্পেইনের মাধ্যমে ইনফিনিক্স আবারও তাদের অভিনবত্বের অঙ্গীকার প্রদর্শন করেছে। ক্যাম্পেইন চলাকালে ঢাকায় ভক্তরা ভিআর ক্রিকেটের মাধ্যমে অসাধারণ এক অভিজ্ঞতা উপভোগ করেন।

অত্যাধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন করাই ছিল ইনিফিনিক্স্বের ভিআর ক্রিকেট ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। নোট ৪০ সিরিজটি যেভাবে উদ্ভাবনী ম্যাগচার্জ সিস্টেমের মাধ্যমে চার্জিং পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, তরুণদের মাঝে একইভাবে ক্যাম্পেইনটি প্রযুক্তির মাধ্যমে ক্রিকেটের চেতনায় উদ্বুদ্ধ করেছে। ক্যাম্পেইনটি ‘চার্জ আপ’ থিমের উপর জোর দিয়ে পরিচালিত হয়েছে যা মূলত ইনফিনিক্সের উন্নত চার্জিং সমাধানের মূল ধারণা। একই সাথে এটি ক্রিকেটের রোমাঞ্চকর অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেছে।

৪ জুন থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি ঢাকার বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং জনপ্রিয় শপিং মলে পরিচালিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এবং যমুনা ফিউচার পার্ক।

এক হাজারেরও বেশি দর্শক এই ভার্চুয়াল ক্রিকেট ক্যাম্পেইনে অংশ নিয়ে এক অন্যন্য অভিজ্ঞতা উপভোগ করেন। ইনফিনিক্স্-এর এই ক্যাম্পেইনের অন্যতম উদ্দেশ্য ছিল ভক্তদের সম্পৃক্ত করার পাশাপাশি তাদের উন্নত চার্জিং প্রযুক্তি প্রদর্শন করা। তরুণদের আধুনিক চার্জিং প্রযুক্তির সাথে সংযুক্ত রাখাতে এই অভিনব প্রযুক্তি ডিজাইন করা হয়েছে। ক্রিকেটের সাথে প্রযুক্তি মিশেলে ইনফিনিক্স নতুন প্রজন্মকে তাদের প্যাশন এবং আধুনিক প্রযুক্তির ক্ষমতা উপভোগ করতে অণুপ্রাণিত করেছে।

ইনফিনিক্সের নোট সিরিজটি এর আধুনিক চার্জিং প্রযুক্তির জন্য তরুণ গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ইনফিনিক্স নোট ৩০ সিরিজে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহার করে, মিড রেঞ্জের ফোন হওয়ায় এটি তখন বেশ সাড়া ফেলে দেয়। এরপর তারা নোট ৪০ সিরিজে ম্যাগচার্জ প্রযুক্তি আনে, যেটিও বেশ আলোড়ন সৃষ্টি করে। কেননা এই প্রযুক্তি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য প্রথম। সবশেষ গ্রাহকের কথা মাথায় রেখে বাংলাদেশে নোট সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যেখানে থাকতে পারে অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...