January 14, 2026 - 4:22 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনশাকিব খানের ‘তুফান’ সিনেমার টিকিট বিক্রির রেকর্ড

শাকিব খানের ‘তুফান’ সিনেমার টিকিট বিক্রির রেকর্ড

spot_img

বিনোদন ডেস্ক: ঈদুল আজহায় সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। সিনেমাটির মুক্তির পর থেকেই আলোচনায় আছে। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সের দর্শক টানছে সিনেমাটি। একের পর এক শোয়ের সংখ্যা বাড়ছে তুফানের।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমা মধ্যে স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’ একচেটিয়া ব্যবসা করছে। এ সিনেমার মাধ্যমে সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করলো বাংলাদেশি সিনেমা। সর্বোচ্চ শো ও দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’।

স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ২০ বছরের সব রেকর্ড ব্রেক করে ‘তুফান’ সিনেপ্লেক্সে সর্বোচ্চ ৪৭ শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। মাত্র দুদিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করি দু-চারদিনের মধ্যে শো সংখ্যা কততে পৌঁছায় তা এখনই বলা যাচ্ছে না। এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি। এক্ষেত্রে ‘তুফান’ দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে।

তিনি জানান, সিনেপ্লেক্সে দৈনিক সর্বোচ্চ ৫২টি শো চলেছিল ‘স্পাইডারম্যান’ এর। এরপরের অবস্থানে দৈনিক ৪২ শো ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ এর। বাংলা সিনেমার মধ্যে ‘পরাণ’ এর শো ছিল ৩২টি, সুড়ঙ্গ ৩১টি, হাওয়া ২৬টি, প্রিয়তমা ২১টি করে শো চলেছিল। এবার সে রেকর্ড ভেঙে দিল ‘তুফান’।

এই সিনেমাটি হল পেয়েছে সবচেয়ে বেশি। ‘তুফান’ সিনেমার পরিচালক রায়হান রাফী জানিয়েছেন ১২৯টি হল পেয়েছেন সিনেমাটির জন্য। শেষ সংখ্যাটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী নিজেই। ‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি অভিনয় করেছেন শাকিব খান।

এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

উল্লেখ্য যে, জনপ্রিয় পরিচালক রায়হান রাফী পরিচালিত ও আলফা-আই প্রযোজিত সিনেমাটির ডিজিটাল পার্টনার চরকি, আন্তর্জাতিক পরিবেশক ভারতের এসভিএফ। একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘তুফান’ সিনেমার পোস্টার, টিজার, ট্রেলার ও গান ইতোমধ্যে মুগ্ধতা ছড়িয়েছে দর্শকের মধ্যে। সিনেমায় শাকিব খান ছাড়াও চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ অভিনয় করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...