মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
ধর্ম ও জীবন

মসজিদের খুতবায় উস্কানীমূলক বক্তব্য পরিহারের আহ্বান

কর্পোরেট সংবাদ ডেস্ক : মসজিদের খুতবায় উস্কানীমূলক বক্তব্য পরিহারের আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একই সঙ্গে সচেতনতামূলক বক্তব্য প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহবান জানানো হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, টঙ্গি বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জুমআর প্রাক খুতবায় এবং ওয়াক্তিয়া নামাজের আগে-পরে মসজিদের মাইক থেকে অপপ্রচার ও উস্কানীমূলক বক্তব্য ও কর্মকান্ড পরিহার করতে হবে।

দেশের সকল মসজিদের পরিচালনা কমিটি, সম্মানিত ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও কর্মীবৃন্দকে এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য নিয়মিত প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৩-১৫ জানুয়ারি প্রথম পর্বে এবং ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুরক্ষা ও বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য সকল ধরণের বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও উস্কানিমূলক বক্তব্য প্রদান পরিহার করতে হবে। এছাড়া দেশের সকল মসজিদে উভয়পক্ষের দেশি-বিদেশি জামাত-মুসল্লীর অবস্থান নিশ্চিত করা একান্ত জরুরি।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রে ১৪টি নয়, শুধু ১টি বাড়ি আমার স্ত্রীর নামে কেনা : ওয়াসা এমডি

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যাত্রীদের মেট্রো রেলের নির্দেশিকা অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ