সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
ভিডিও গ্যালারী

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ট্রেলার প্রকাশ (ভিডিও)

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। এতদিন ‘পাঠান’ সিনেমার ট্রেলার দেখার অপেক্ষায় ছিল অনুরাগীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় মুক্তি পেয়েছে ছবিটির প্রথম ঝলক। শুরুতেই ঝড় তুলেছে ট্রেলারটি। মাত্র দুই ঘণ্টায় ট্রেলারের ভিউ সংখ্যা ৩৬ লাখ পেরিয়ে গেছে। ছবিটি দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে মুখিয়ে রয়েছেন শাহরুখ ভক্তরা।

অ্যাকশনে থ্রিলারের এই ছবিটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। সেই সঙ্গে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

আড়াই মিনিটের এই ট্রেলার জুড়ে রয়েছে মারকাটারি অ্যাকশন ও সংলাপ। সন্ত্রাসবাদীদের কাছ থেকে দেশকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন ‘পাঠান’-এর শরণাপন্ন ডিম্পল কাপাডিয়া। ছবিতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। যে নিজের দেশের জন্য জীবন দিতে পারে, আবার নিতেও পারে।

প্রসঙ্গত, দীর্ঘদিন বিরতির পর পর্দায় ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সালমান খানকে। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার