বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত আইসিএমএবিতে পরিবেশ-সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন এসএসসিতে অকৃতকার্য, দুইদিন পর পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ লাখ ৫০ হাজার র‍্যানসমওয়্যার হামলা ঠেকিয়েছে ক্যাসপারস্কি
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংক-ইনস্ট্যান্ট ক্যাশ রেমিটেন্স উৎসবের প্রথম ৫ জন বিজয়ীর নাম ঘোষণা

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক-ইনস্ট্যান্ট ক্যাশ রেমিট্যান্স উৎসবে ইনস্ট্যান্ট ক্যাশের সৌজন্যে প্রথম পাঁচ জন ওয়াশিং মেশিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ীরা হলেন- যথাক্রমে ব্যাংকের ভৈরব শাখার গ্রাহক জামাল মিয়া, কিশোরগঞ্জ শাখার গ্রাহক সাইয়্যাদা নৌরিন ইসলাম চিত্রা, ব্রাক্ষণবাড়িয়া শাখার গ্রাহক ফাতেমা আক্তার ও গীতা রানী এবং যশোরের ঝিকরগাছা শাখার গ্রাহক মোছাঃ সুমী খাতুন। ২৯ আগস্ট ২০২৩, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও ইনস্ট্যান্ট ক্যাশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ফরিদুল ইসলাম-এর উপস্থিতিতে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ড্র-এর মাধ্যমে সৌদি আরব, কাতার ও মালয়েশিয়া হতে পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তাঁরা বিজয়ী হন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম, ফরেন ট্রেড প্রসেসিং ডিভিশনপ্রধান মুহাম্মদ মাসউদ, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনপ্রধান নজরুল ইসলাম, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনপ্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তাক আহমদ এবং ইনস্ট্যান্ট ক্যাশের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফারহানা ইসলাম খান উপস্থিত ছিলেন। আগামী ১৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে ইনস্ট্যান্ট ক্যাশের মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রেরিত ক্যাশ রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে প্রতি ব্যাংকিং কার্যদিবসে ১জন গ্রাহক ওয়াশিং মেশিন জিতে নিতে পারবেন। এছাড়া মেগা অফারে থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট ও সায়মন বিচ রিসোর্টে ৩ দিন ২ রাত অবকাশ যাপনের সুযোগ ।

সর্বশেষ পাওয়া সংবাদ