সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি
বিনোদন

নতুন লুকে ভক্তদের নজর কাড়ছেন বুবলী

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার নতুন লুকে রীতিমতো ভক্তদের চমকে দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।

মঙ্গলবার (২২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন লুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন এই চিত্রনায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার জন্য নতুন লুক।

ওই ছবিতে গোল্ডেন রঙয়ের বব হেয়ার কাটে দেখা যায় বুবলীকে। সেই সঙ্গে নায়িকার পরনে রয়েছে ব্লু আর হলুদ রঙের কম্বিনেশনের একটি পোশাক। হালকা মেকাপে বেশ লাস্যময়ী রুপে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। নতুন লুকে যেন রীতিমতো নজর কাড়ছেন ভক্তদের।

জানা গেছে, সম্প্রতি নায়িকার নতুন সিনেমা ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার প্রথম লটের শুটিং শুরু হয়েছে। আর এটি নির্মাণ করছেন দেশের জনপ্রিয় পরিচালক দেবাশীষ বিশ্বাস পরিচালিত। বর্তমানে এই সিনেমার শুটিংয়েই ব্যস্ত সময় পার করছেন বুবলী। মূলত নতুন লুকটি সেই সিনেমার জন্যই। কমেডি ঘরানার এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করছেন রোশান।

এক সাক্ষাৎকারে বুবলী বলেন, এটি শতভাগ কমেডি সিনেমা। সত্যি কথা বলতে এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার।

সিনেমার নতুন লুক প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, এই সিনেমায় বেশ কয়েকটি লুকে আমাকে দেখা যাবে। অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছি। লুকগুলোও দর্শকদের ভালো লাগবে।

এই সম্পর্কিত আরো

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি