সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
সারাদেশ

বেলকুচিতে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে ভুল সিজারে মরিয়ম খাতুন নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার শেরনগর এলাকায় বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম খাতুন উপজেলার চর জোকনালা গ্রামের সুমনের স্ত্রী।

পরিবারের অভিযোগ ভূল সিজার করায় এ ঘটনা ঘটেছে। কন্যা সন্তানের জন্ম দিলেও ডাক্তারের ভুল সিজারে মৃত্যু হয়েছে প্রসূতি মায়ের।

নিহত মরিয়র খাতুনের স্বামী সুমন জানান, আজ সকালে আমার স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করার জন্য বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের কতৃপক্ষ বাচ্চার অবস্থা ভালো না আজকের মধ্যেই সিজার করতে বলেন। পরে দুপুর ২টার দিকে সিজার করাতে নিয়ে যান। পরে ডাঃ কমল কান্তি ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.কে.এম মোফাখখারুল ইসলাম অপারেশন রুমে গিয়ে সিজার করেন। তার কিছুক্ষণ পর অপারেশন রুমে গিয়ে দেখি মরিয়ম অজ্ঞান হয়ে আছে।

নার্সরা জানান, রোগীর এখনো জ্ঞান ফেরেনি। কিছুক্ষণ সময় লাগবে এই বলেই ডাক্তার ও নার্স পালিয়ে যায়। পরে বুঝতে পারি আমার স্ত্রী মারা গেছে। তিনি আরো বলেন ডাক্তারদের ভুল সিজারের কারণেই আমার স্ত্রী মারা গেছে।

বিসমিল্লাহ আধুনিক হাসপাতালের মালিক রহমান আলী জানান, সিজারটা বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.কে.এম মোফাখখারুল ইসলাম ও ডাঃ কমল কান্তি করেছেন। রোগী কি ভাবে মারা গেলো তারাই ভালো বলতে পারবে।

এ বিষয়ে ডাঃ কমল কান্তির সাথে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

তবে এ বিষয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.কে.এম মোফাখখারুল ইসলাম সিজারের কথা স্বীকার করে বলেন আমরা যখন হাসপাতাল থেকে চলে আসি তখনো সুস্থ ছিলো হয়তো স্টক করে মারা যেতে পারে।

জেলা সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান, বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়ে হাসপাতালটি সিলগাল করে দেবো।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি