সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

বিয়ে না করার কারণ জানালেন সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক : কয়েক মাস আগেই সুস্মিতা সেনের প্রেম নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা নেটপাড়া। প্রাক্তন আইপিএল কর্তা লোলিত মোদীর পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। অবশেষে নীরবতা ভেঙে সুস্মিতা জানিয়ে দেন যে তিনি আপাতত সিঙ্গল। কিন্তু এখনও কেন বিয়ে করছেন না ভারতের প্রথম মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন, এই প্রশ্ন প্রায় সকলেরই মনে রয়েছে। তাহলে কি মনের মানুষ খুঁজে না পাওয়ার কারণেই বিয়ে করছেন না তিনি!

এবার এই বিষয়ে মুখ খুললেন সুস্মিতা। বিয়ে না করেই দুই মেয়েকে দত্তক নিয়েছেন অভিনেত্রী। সিঙ্গল মাদার হিসাবে তাঁর জার্নি সত্যিই অনুপ্রাণিত করার মতো। দুই মেয়েকে নিয়ে দিব্যি কেটে যাচ্ছে তাঁর সময়। ইদানীং অভিনয়ের জগতেও ব্যস্ততা বেড়েছে তাঁর। তবে এবার বিয়ে না করার পিছনে কাঠগড়ায় দাঁড় করালেন মেয়েদেরই।

তিনি বলে বসলেন, সুস্মিতা বিয়ে করুক—এটা নাকি তার দুই মেয়ে রেনে ও আলিশা নাকি চান না। উল্টো বিয়ের কথা বললে তাঁকে পড়তে হয় নানান প্রশ্নের মুখে। মেয়েরা কি কখনো বাবা চান?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘ওদের জীবনে যেহেতু কোনোদিন বাবা ছিল না তাই ওদের বাবার প্রয়োজনীয়তা নেই। যেটা প্রথম থেকেই নেই, সেটা মিস করবে কী করে? আমি যদি এখন ওদের বলি, যে বিয়ে করতে চাই তাহলে ওরা চোখ বড় বড় করে জিজ্ঞেস করে যে কেন? কী দরকার? আমাদের বাবা চাই না। কিন্তু, আমার হয়তো স্বামী চাই। তাতে ওদের কিচ্ছু যায় আসে না। আমরা তিনজনে এটা নিয়ে মাঝে মাঝেই হাসাহাসি করি। আসলে ওদের কাছে আমার বাবাই সব। নানা আছে, তার মানে একজন বাবার মত ফিগার রয়েছে তাদের কাছে।’ অতএব বোঝাই যাচ্ছে, সুস্মিতার বিয়ে নিয়ে বাড়িতেও তাঁরা মজাই করেন।

অভিনেত্রী বারবারই বলেন, দুই মেয়েকে ঘিরেই ভালো আছেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘২৪ বছর বয়সে জীবনের সবথেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলাম। মা হওয়ার পরে সবকিছুই কেমন বদলে গিয়েছে। ২৪ বছর বয়সে প্রথম সন্তান রেনেকে দত্তক নিই। এরপর ২০১০ সালে দ্বিতীয় সন্তান আলিশাকে আমাদের জীবনে নিয়ে আসি’। কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা সেন। সেই সময় তাঁর দুই মেয়ে তাঁর পাশে ছিল। সুস্থ হয়েই কাজে মনোযোগ দিয়েছেন সুস্মিতা।

ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমাতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘তালি’। সমাজকর্মী ট্রান্সজেন্ডার গৌরী সাওয়ান্তের জীবন উঠে এসেছে এই সিরিজে। গৌরীর চরিত্রে দর্শক থেকে সমালোচকদের প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। সুস্মিতা ছাড়াও ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন অঙ্কুর ভাটিয়া, ঐশ্বরিয়া নরকার, হেমাঙ্গী কবি, সুব্রত জোশী, কৃত্তিকা দেও, নীতীশ রাঠোর, মীনাক্ষী চুগ, শান কক্কর প্রমুখ। সিরিজটি পরিচালনা করেছেন রবি যাদব। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

নাটকে তিন মাস নিষিদ্ধ চমক, দিতে হবে ক্ষতিপূরণ

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার