সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ডিপজলের ‘ঘর ভাঙা সংসার’

বিনোদন ডেস্ক : মনতাজুর রহমান আকবর পরিচালিত ও মনোয়ার হোসেন ডিপজল অভিনীত সিনেমা ‘ঘর ভাঙা সংসার’। আসছে ১ সেপ্টেম্বর এটি সারাদেশে মুক্তি পাচ্ছে। এ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন অনুপম রেকডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন।

জানা গেছে, এরই মধ্যে সিনেমাটির হল বুকিংও শুরু হয়েছে। বিশেষ করে ঢাকার বাইরের হলগুলোতে সিনেমাটি মুক্তি দেয়ার জন্য বুকিং এজেন্টরা এরই মধ্যে সব রকমের প্রস্তুতি নিয়েছে। সেই সঙ্গে সিনেমাটি সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে।

প্রযোজক অনুপম রেকডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ চার দশক থেকে চলচ্চিত্রের সাথেই আছি, কিন্তু প্রযোজনায় আসা হয়নি। এ সময়ে এসে মনে হলো চলচ্চিত্রের জন্য কিছু করতে হবে। সেই ইচ্ছা অনুযায়ী সিনেমা প্রযোজনায় নাম লেখানো হলো।

ডিপজল অভিনীত নতুন সিনেমা ‘ঘর ভাঙা সংসার’ নিয়ে আনোয়ার বলেন, আবহমান গ্রাম বাংলা ও শহরের মানুষের জীবনের কথা বলবে এ সিনেমা। দৈনন্দিন জীবনে মানুষের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যে আত্মত্যাগ সেটিই তুলে ধরা হয়েছে এ সিনেমায়। দর্শকেরা সিনেমাটি একবার দেখলে আবারও দেখবেন, এমনটাই বিশ্বাস আমার।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় ডিপজল ছাড়া আরও অভিনয় করেছেন আঁচল আঁখি, শিরিন শিলা, মিশা সওদাগরসহ অনেকে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার