রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বেনাপোল বন্দর দিয়ে ইলিশ আমদানি - ৫০০ টাকার ইলিশ বাজারে ১৪০০ থেকে ১৮০০ টাকা! আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট আবেদন করবেন যেভাবে - ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু আইসিএসবিতে “প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
advertisement
কর্পোরেট

আইআইডিএফসি’র সাথে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানির (আইআইডিএফসি) সাথে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। এ চুক্তির ফলে, নিজেদের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রাইমপে’র মাধ্যমে আইআইডিএফসি -কে অত্যাধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দিবে প্রাইম ব্যাংক।

প্রাইমপে ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা ইলেকট্রনিক লেনদেন সুযোগ পাবেন, যা একইসাথে যা একইসাথে কাগজের নথির ব্যবহার কমিয়ে আনবে পাশাপাশি অর্থ ও সময় সাশ্রয় করবে এবং লেনদেনে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামস আব্দুল্লাহ মুহাইমিন এবং আইআইডিএফসি’র ম্যানেজিং ডিরেক্টর গোলাম সারওয়ার ভূঁইয়া। অনুষ্ঠানে দু’টি প্রতিষ্ঠান থেকেই ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডিজিটাল চ্যানেল ‘প্রাইমপে’ ব্যবহার করে আইআইডিএফসি এর গ্রাহকদের কাছ থেকে ডিরেক্ট ডেবিট ইনস্ট্রাকশন (ডিডিআই) এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কালেকশন করবে। এক্ষেত্রে, কার্যকরী এমআইএস রিপোর্টিং সিস্টেম ব্যবহার করা হবে। গ্রাহকরা প্রাইমপে’র মাধ্যমে ভি এ টি, ট্যাক্স ও অন্যান্য পেমেন্টসহ তাদের সকল ডিসবার্সমেন্ট অনুমোদন করবেন। সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল চ্যানেলটিতে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ফিচার রয়েছে। এছাড়াও, ব্যবহারকারীরা যেকোন সময় যেকোন স্থান থেকে ওয়েবে এ প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ