রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
সারাদেশ

যমুনায় অবৈধভাবে বালু তোলায় ব্যবসায়ীকে জরিমানা

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীতে মহলের সিমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিরাজগঞ্জে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড দেন।

এর আগে, ভাটপিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ইজারা দেওয়া মহলের বাইরে থেকে বালু উত্তোলন বন্ধ করেন তিনি। দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া মহল্লার মো. ঘাটু শেখের ছেলে।

image-81

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম রাকিবুল হাসান বলেন, সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী এলাকায় ইজারা নেওয়া মহলের বাইরে থেকে বালু তোলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে বালু উত্তোলন বন্ধ করে বালু ব্যবসায়ী নজরুল ইসলামকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরে মহলের বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য মুচলেকা দেন তিনি। যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ