বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

৮৩ কোটি টাকা বাজেটের ‘এমআর-৯’র মুক্তির তারিখ ঘোষণা

বিনোদন ডেস্ক : আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী ‘এমআর-৯’ মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। দেশের জনপ্রিয় গোয়েন্দা গল্প, হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনা আর দেশ-বিদেশের তারকার সমাহারে নির্মিত সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। যা দেখার অপেক্ষায় এখন দেশের মানুষ। ইতিমধ্যেই সামনে এসেছে সিনেমার এক ঝলক।

সোমবার (১৭ জুলাই) রাতে জাজ মাল্টিমিডিয়া পোস্টার প্রকাশের মাধ্যমে এই মুক্তির তারিখ জানিয়েছে।

পোস্টারে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের শিল্পী এবিএম সুমনকে দেখা গেছে। তিনি এখানে গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে অভিনয় করেছেন।

‘এমআর-৯’ নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। তিনি ছবিটি নিয়ে বললেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট এবং এখান থেকে আমি সবচেয়ে বেশি অভিজ্ঞতা অর্জন করেছি। আমিসহ অনেকের শৈশবের নায়ককে বড়পর্দায় নিয়ে আসার এই প্রজেক্টে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ এবং গর্বিত। এই সিনেমাটি আপনাদের (দর্শক) জন্য এবং এটি এখন একটি জাতির জন্য ইতিহাস।’

মাস দুয়েক আগে ‘এমআর-৯’র টিজার প্রকাশ করা হয়। হলিউড ধাঁচে বানানো সেই ঝলকজুড়ে ছিল মারকাট অ্যাকশন আর রহস্যের অস্তিত্ব। তবে গল্প সম্পর্কে তেমন কোনও ধারণা দেওয়া হয়নি।

এবিএম সুমন ছাড়া কেবল একজন বাংলাদেশি রয়েছেন, তিনি শহীদুল আলম সাচ্চু। এছাড়া অভিনয় করেছেন মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।

কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। এই চরিত্রটি নিয়ে তিনি অনেকগুলো বই লিখেছেন। এর মধ্যে ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘এমআর-৯’। নির্মাতা আসিফের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি। সেই হিসাবে এটি দেশের সবচেয়ে বড় সিনেমা প্রজেক্ট। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করেছে যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচারস ও আল ব্রাভো ফিল্মস।

আরও পড়ুন:

কলকাতায় মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ

সালমান খানের নামে নকল বিজ্ঞাপন, নোটিশ জারি ভাইজানের

শাহরুখের সততা নিয়ে প্রশ্ন কাজলের!

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত