শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, ৩ পুলিশ সদস্য ক্লোজড নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ভারতের নতুন হাইকমিশনার - একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু প্যারাগুয়েকে বিধ্বস্ত করে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু, জোড়া গোল বালোগুনের ১৫০ সিসির বেশি বাইক নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক ভ্যাটের আওতা বাড়াতে বিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার প্রস্তাবিত বাজেটে চমক: - ৬৭ সেরা করদাতার জন্য থাকছে বিশেষ নাগরিক সুবিধা আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেলেন সেনেসি
advertisement
আইন-আদালত

সাতক্ষীরায় ডাবলু হত্যা মামলার প্রধান আসামী মজনু আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির চাঞ্চল্যকর গোলাম রসুল ডাবলু হত্যা মামলার প্রধান আসামী মোশারফ হোসেন মজনুকে আটক করেছে সিআইডি পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোর রাতে শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসা পাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামী মোশারফ হোসেন মজনু (৫১) আশাশুনি উপজেলার শ্রীউলা দক্ষিণপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সিআইডি ইন্সপেক্টর হারুণ অর রশিদ সাংবাদিকদের সাথে এ তথ্য নিশ্চিত করেন।

সিআইডি ইন্সপেক্টর হারুণ অর রশিদ জানায়, ২০২১ সালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওই বছরের ১৫ ডিসেম্বর রাতে উপজেলার শ্রীউলা গ্রামের কহিনুর সরদারের ছেলে গোলাম রসুল ডাবলুকে (২৮) হত্যা করে মোশারফ হোসেন মজনু।

পরদিন সকালে একই এলাকার রাশেদ সরদারের মৎস ঘের থেকে পুলিশ ডাবলুর মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মামলা হলে চলতি বছরের ১০ জুলাই আদালত সিআইডি পুলিশের কাছে মামলার তদন্তের দায়িত্ব দেন।এরই প্রেক্ষিতে শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসাপাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডাবলুকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ